যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জাতীয় সমবায় দিবসে সম্মাননা পেল পাইকগাছা উপজেলা নার্সারি সমিতি

ফসিয়ার রহমান :: প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পিএম

“করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে খুলনার পাইকগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের পক্ষ থেকে সম্মাননা স্মারক লাভ করেছে ‘পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমবায় সমিতি লিমিটেড’।

​সমিতির এই অর্জনে আনন্দিত হয়ে সোমবার সন্ধ্যায় উপজেলা নার্সারি সমবায় সমিতির কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সার্বিক কার্যক্রমে দক্ষতা অর্জনের মাধ্যমে এই সম্মাননা পাওয়ায় সমিতির উপদেষ্টামণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান সাধারণ সদস্যরা।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গদাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা সমছুর গাজী ও আব্দুল ওহাব।

​সদস্যদের ভালোবাসায় সিক্ত হয়ে সংবর্ধনা গ্রহণ করেন উপজেলা নার্সারি মালিক সমবায় সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক সরদার কামাল হোসেন, সহ-সভাপতি আল আমিন মোড়ল, কোষাধ্যক্ষ অলিউর রহমান, কার্যনির্বাহী সদস্য আফসার গাজী ও রাজিব গাজী।

​এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমিতির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।