যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক • জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজনের স্বপ্ন পূরণে দুর্গাপুরের ইউএনও
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ এএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর বিএনপির কার্যালয় ও মাদ্রাসা মোড়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।পরে বিকেল ৪ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।

র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।