পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পৌর বিএনপির কার্যালয় ও মাদ্রাসা মোড়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।
পরে বিকেল ৪ টায় পৌর বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সারিয়াকান্দি পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। র্যালিতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহজাত হোসেন পল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম নিশান সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।