যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘিরে সভাপতি পদে আলোচনায় যুবদলের আহ্বায়ক মহিদুল ইসলাম মুন্সি • মাদ্রাসার আগুনে আহতদের চিকিৎসা বিনামূল্যে, দুই মেডিকেল বোর্ড : প্রতিমন্ত্রী • চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল, পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও • জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী • সোহানী শিফা নব্য পরিমনির মতোই আচরণ করলেন গণমাধ্যমকর্মীদের সাথে : তানভীর আজাদ • কাজিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণি সাংবাদিক ও লেখকদের সন্মাননা প্রদান • বিএনপির অর্জন ধরে রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সাবেক এমপি হারুনুর রশিদের • সুবিধাবঞ্চিত কিশোরীরদের মাঝে হাইজিন কিট বিতরণ করলেন রাসিক প্রশাসক
লিঙ্ক কপি হয়েছে!

জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজনের স্বপ্ন পূরণে দুর্গাপুরের ইউএনও

মনিরুল ইসলাম
মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

অবশেষে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আলোর মুখ দেখতে চলেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পাচুবাড়ী গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী মোঃ সুজন আলীর দীর্ঘদিনের স্বপ্ন। ছোট থেকেই তিনি তার মামার বাসা পৌরসভার সালঘরিয়া গ্রামে বসবাস করে আসছেন। একটি চার্জার চালিত হুইলচেয়ার পাওয়ার সুপ্ত বাসনা নিয়ে বুকভরা আশা নিয়ে তিনি দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবার নিকট যান এবং নিজের আকুতির কথা জানান। এ সময় মানবিক ও মমতাময়ী ইউএনও তার স্বপ্নের কথা শুনে সার্বিক সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন।

​উপজেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক ও ইতিবাচক সাড়ায় আবেগাপ্লুত সুজন আলী ইউএনওকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের দুর্গাপুরের ইউএনও স্যার অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার কাছে সহযোগিতা কামনা করতেই তিনি আমার স্বপ্ন পূরণে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমি স্যারের জন্য মন থেকে দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে ও তার পরিবারের সদস্যদের সবসময় সুখে-শান্তিতে রাখেন।”

​এ বিষয়ে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, “জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী সুজনের স্বপ্ন পূরণের বিষয়টি আমি শুনেছি। তার স্বপ্ন বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে, ইনশাআল্লাহ। পাশাপাশি এই উপজেলায় যত অসহায় ও হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের সকলের কল্যাণে উপজেলা প্রশাসনের দরজা সবসময় খোলা রয়েছে।”