যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জহুরুল ইসলাম
জহুরুল ইসলাম জেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ এএম

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সেলিম রেজা।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁরা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মিনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, সিনিয়র সহসভাপতি এডভোকেট রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, শহিদুল ইসলাম বাবু,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন।

এ সময় ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা ডাক্তার আতিকুল ইসলাম, উপজেলা যুব দলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলুসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।