যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়া উপজেলার ৪নং ভালুকগাছি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা উপলক্ষে কর্মী ও সুধী সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪নং ভালুকগাছি ইউনিয়ন শাখা।

শনিবার (০৭ নভেম্বর) বিকাল ৪টায় ভালুকগাছি ইউপি বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকগাছি ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার সহকারী সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মোঃ মিনহাজুল ইসলাম, পুঠিয়া উপজেলা শাখার নায়েবে আমির মোঃ শহিদুল ইসলাম এবং পুঠিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ. বি. এম. মাসুম।

সমাবেশে আনুষ্ঠানিকভাবে ৪নং ভালুকগাছি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পুঠিয়া উপজেলা শাখার সূরা ও কর্মপরিষদ সদস্য ড. মোঃ জাকির হোসেন এর নাম ঘোষণা করা হয়।

প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।