যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

প্রখ্যাত কৃষক নেতা কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম

পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশের প্রখ্যাত কৃষক নেতা, কৃষক আন্দোলনের প্রাণপুরুষ, ভূমি আন্দোলনের পথিকৃৎ ও গণবুদ্ধিজীবী কমরেড আবদুস সাত্তার খানের ৩০তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে।

৭ নভেম্বর বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তাঁর নিজ গ্রাম পটুয়াখালী জেলার দশমিনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল মরহুমের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, স্মৃতির প্রতি ১ মিনিট দাড়িয়ে নিরবতায় পালন দোয়া ও মিলাদ মাহফিল, র‍্যালি, সাধারণ মানুষের অংশগ্রহণে গণভোজ এবং আলোচনা সভা।

বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ নয়া মিয়া শিকদারের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কিষাণী সভার কেন্দ্রীয় কমিটির সভানেত্রী ও দশমিনা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার হাওলাদার, দশমিনা উপজেলা কল্যাণ সমিতির সাবেক সভাপতি পি. নওশাদ মাহমুদ অনু তালুকদার, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা শাহ আলম, দশমিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ দাস এবং ভূমিহীন আন্দোলনের নেতৃবৃন্দ আশ্রাফ সিকদার, মোঃ ইদ্রিস খা, ফিরোজ হোসেন ও মোঃ মোখলেসুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, কমরেড আবদুস সাত্তার খান ছিলেন এ দেশের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক আপসহীন সংগঠক। তিনি শুধু একজন কৃষকনেতাই ছিলেন না, ছিলেন ভূমিহীন কৃষকের ভূমির অধিকার, খাসজমি উদ্ধার ও বণ্টন এবং শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের একজন অগ্রগামী পথিকৃৎ। কৃষক, ক্ষেতমজুর, ভূমিহীন মানুষ এবং নিপীড়িত জনগোষ্ঠীকে সংগঠিত করে তাঁদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

বক্তারা আরও বলেন, কমরেড আবদুস সাত্তার খানের রাজনৈতিক জীবন ও সংগ্রাম বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৬ সালে বাংলাদেশ কৃষক ফেডারেশন প্রতিষ্ঠার পর থেকে কৃষকের অধিকার আদায়ের সংগ্রামকে সংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের কেবল অর্থনৈতিক দাবি আদায়ের জন্য নয়, বরং সমাজের বিদ্যমান শোষণমূলক ভূমি ও উৎপাদনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে সংগঠিত হওয়ার শিক্ষা দিয়েছেন।

তাঁরা বলেন, দেশের কৃষিজমি, খাসজমি ও প্রাকৃতিক সম্পদের ওপর ভূমিহীন কৃষক, কৃষিশ্রমিক এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভূমি দখল, ভূমিহীন মানুষের উচ্ছেদ, কৃষকের অধিকার হরণ এবং গ্রামীণ বৈষম্যের বিরুদ্ধে চলমান আন্দোলনে তাঁর রাজনৈতিক শিক্ষা ও সংগ্রামী চেতনা নতুন প্রজন্মের কৃষক আন্দোলনের কর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

বক্তারা কমরেড আবদুস সাত্তার খানের অসমাপ্ত সংগ্রাম এগিয়ে নেওয়ার জন্য কৃষক-শ্রমিক, নারী কৃষক, ভূমিহীন মানুষ ও মেহনতি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তাঁর প্রতিষ্ঠিত সংগ্রামী রাজনৈতিক ধারাকে আরও শক্তিশালী করে ভূমির অধিকার, খাদ্য সার্বভৌমত্ব, কৃষকের মর্যাদা এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, কমরেড আবদুস সাত্তার খান ১৯২৩ সালে পটুয়াখালীর দশমিনায় জন্মগ্রহণ করেন এবং ৭ নভেম্বর ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশের কৃষক আন্দোলনের ইতিহাসে একজন বিশিষ্ট সংগঠক ও চিন্তাবিদ হিসেবে স্মরণীয় হয়ে আছেন। তাঁর জীবন, রাজনৈতিক আদর্শ ও সংগ্রাম এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।