যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• রাজশাহীতে প্রাণিসম্পদ অধিদপ্তরে তথ্য দিতে অপারগতা : কোটি টাকার বাণিজ্যের অভিযোগ • সাতক্ষীরার চিংড়ি : অর্থনীতি ও কর্মসংস্থানের বড় শক্তি • পুঠিয়ায় ইউপি নির্বাচন : চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলো জামায়াতে ইসলামী • রাণীশংকৈলে ৭ নভেম্বর উদ্‌যাপন : আলোচনা,গান, ফুটবল ও প্রামাণ্যচিত্রে মুখর দিনভর আয়োজন • প্রযুক্তিগত অত্যাধুনিক বিশ্বমানের শিক্ষার পরিকল্পনা-বাস্তবায়ন ও শিক্ষক-মর্যাদাকেন্দ্রিক আগামীর বাংলাদেশের রূপরেখা • চাঁদপুরে আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪ • কাজিপুরে বিএনপি’র উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন • কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
লিঙ্ক কপি হয়েছে!

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিশাল সমাবেশ

ইমাম হাসান জুয়েল
ইমাম হাসান জুয়েল জেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ০৮:১৬ এএম

“আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম” এই স্লোগানকে সামনে রেখে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (৭ই নভেম্বর) বিকাল ৩:০০ টায় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট ও সাবেক সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সংকল্প ব্যক্ত করেন।