যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা • স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মেনন • পাইকগাছায় দীর্ঘ বছরের জমি ও রাস্তা নিয়ে বিরোধের সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর • ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, লাশ ঢামেক মর্গে • ‎বাগমারার চন্দ্রপুরে উৎসবমুখর পরিবেশে ‘একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত • নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা • র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সারিয়াকান্দিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ঠা নভেম্বর) সন্ধ্যার পর পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরা,পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান,জহুরুল ইসলাম নেদো।এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, আমিনুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজাফ্ফর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম নেটা,১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শাহজাহান সহ পৌর বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মামুন।