যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা • স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মেনন • পাইকগাছায় দীর্ঘ বছরের জমি ও রাস্তা নিয়ে বিরোধের সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর • ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, লাশ ঢামেক মর্গে • ‎বাগমারার চন্দ্রপুরে উৎসবমুখর পরিবেশে ‘একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত • নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা • র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, লাশ ঢামেক মর্গে

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৪ নভেম্বর) কমলাপুর পানির টাংকির বিপরীত পাশে এই ঘটনা ঘটে।

পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোমান প্রধান মাদারীপুর জেলার কালকিনি থানার চর জগো মোহন গ্রামের সিরাজ মিয়ার ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মান্ডা ১ম গলির রাজা মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ হোসেন জানান, সকাল আনুমানিক সাড়ে ১০ টার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরবর্তীতে তাকে উদ্ধার করে দুপুর আনুমানিক ২:২০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে দুপুর ২.৩৫ মিনিটের দিকে মৃত বলে ঘোষণা করেন।

এসআই আরো জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি যে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। রাত ১২ টা থেকে ভোরের কোন এক সময়ের মধ্যে এই ঘটনা ঘটে বলে আমাদের ধারনা। সকল আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।