যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৌর বিএনপির প্রস্তুতি সভা • স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে মেনন • পাইকগাছায় দীর্ঘ বছরের জমি ও রাস্তা নিয়ে বিরোধের সমাধান করলেন ইউপি সদস্য প্রার্থী দীপঙ্কর • ৬ নভেম্বর নগর যুব সম্মেলন সফলে জরুরী বৈঠক অনুষ্ঠিত • রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু, লাশ ঢামেক মর্গে • ‎বাগমারার চন্দ্রপুরে উৎসবমুখর পরিবেশে ‘একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত • নন্দীগ্রামে ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা • র‍্যাবের চলমান অভিযানে রাজশাহীর বাঘায় অ্যালকোহল ও বিদেশি মাদক উদ্ধার
লিঙ্ক কপি হয়েছে!

‎বাগমারার চন্দ্রপুরে উৎসবমুখর পরিবেশে ‘একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৭:০৯ পিএম

‎‘মাদককে না বলি, খেলাধুলায় মেতে থাকি’—এই প্রত্যয় সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি নতুন মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘চন্দ্রপুর একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এবং বাঙালির চিরায়ত ক্রীড়া ঐতিহ্য ধরে রাখার উদ্দেশ্যে স্থানীয় যুব সমাজ এই জাঁকজমকপূর্ণ টুর্নামেন্টের আয়োজন করে।

৪ নভেম্বর (বুধবার) সকাল থেকেই গোয়ালকান্দি ও চন্দ্রপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমী দর্শকেরা মাঠে এসে ভিড় জমাতে শুরু করেন। দুপুরের পর পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শীতের আমেজে গ্রামীণ এই ফুটবল ম্যাচ ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা।

‎গোয়ালকান্দি ইউনিয়নের সাবেক যুবনেতা মোঃ আসাদুল ইসলাম-এর চমৎকার সঞ্চালনায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউপি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশীদ মামুন।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন ১৩নং গোয়ালকান্দি ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ বকুল সরদার।

খেলাটির সার্বিক সভাপতিত্ব করেন, গোয়ালকান্দি ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আকরামুল ইসলাম।

পুরো আয়োজনটি সফল করতে প্রধান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন কৃষক দল গোয়ালকান্দি ইউপির সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

আমন্ত্রিত বিশেষ অতিথিরা হলেন—গোয়ালকান্দি ইউপি বিএনপির সভাপতি মোঃ জহুরুল ইসলাম খোকন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ প্রাং, গোয়ালকান্দি ইউপির সাবেক সভাপতি মোঃ আঃ রউফ হিটলার, ভবানীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল লতিফ মুকুল, বাগমারা উপজেলা মহিলা দলের সহ-সভাপতি মোছাঃ শাহনাজ পারভীন, গোয়ালকান্দি ইউপি স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান বাচ্চু, গোয়ালকান্দি ইউপি বিএনপির সাবেক সভাপতি মোঃ আসাদুল ইসলাম, গোয়ালকান্দি ইউপির সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মোঃ মুনছুর রহমান, যুবদল নেতা মোঃ শিমুল প্রামানিক, গোয়ালকান্দি ইউপি স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আবু সাঈদ, কৃষক দল গোয়ালকান্দি ইউপির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, ছাত্রদল গোয়ালকান্দি ইউপির সভাপতি মোঃ শাহীনুর ইসলাম এবং অপর ছাত্রদল সভাপতি মোঃ শাহীনুর ইসলাম।

খেলা শেষে আয়োজন উপলক্ষে আমন্ত্রিত অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের জন্য তরুণদের বেশি বেশি মাঠে ফিরিয়ে আনতে হবে। এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ রাখতে এবং গ্রামীণ বিনোদনের ধারা বজায় রাখতেই এই আয়োজন। আগামীতেও ‘এলাকার যুব সমাজ’-এর উদ্যোগে এই ধরনের সুস্থ বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

‎দিনভর উত্তেজনাপূর্ণ ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে বিজয়ী ও রানার্স-আপ দলের মাঝে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। মেতে ওঠা দর্শক এবং খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ টুর্নামেন্টটিকে দারুণ এক সফলতায় রূপ দেয়।