যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গণমাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা করছে সোহানী শিফা

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

৪ নভেম্বর, বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ঢাকা বাঁচাও আহ্বায়ক মোঃ তানভীর আজাদ বলেন, গণমাধ্যমের বিভিন্ন হাউজে হাউজে ফোন দিয়ে গণমাধ্যমে সাধারণ প্রতিনিধিদের নামে নালিশ করছেন সোহানী শিফা।

চাঁদাবাজী, স্বেচ্ছাচারিতা, ঢাকা বাঁচাও-এর নামে ফরম বিক্রি এবং সামাজিক সংগঠন ঢাকা বাঁচাও কে রাজনৈতিক সংগঠন দ্বারা প্রভাবিত করার কারণে গত ২ নভেম্বর ২০২৬ তারিখ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের সকলের মতামত নিয়ে তাকে বহিষ্কার করা হয়। ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি ২/১১/২০২৬ইং তারিখ এর ঢাকা বাঁচাও এর নতুন কমিটির সংবাদ প্রকাশ করার জন্য বহু গণমাধ্যমের কর্মী কে হুমকি এবং লাঞ্ছিত করছে সোহানী শিফা। যা একজন মানসিকভাবে বিকারগ্রস্ত লোকেরই পক্ষেই এই আচার-আচরণ করা সম্ভব।

আমরা ঢাকা বাঁচাও এর পক্ষ থেকে এর তীব্র নিন্দা আমার প্রতিবাদ জানাচ্ছি। গণমাধ্যম আমাদের পরম বন্ধু। আমাদের ভালো কাজগুলো তারাই জনসাধারণের কাছে কাছে পৌঁছে দেয়। গণমাধ্যমের ভাই বোনদের কাছে আমরা চির কৃতজ্ঞ। তারা ঢাকা বাঁচাও-এর বিষয়ে সঠিক তথ্য ঢাকাবাসীর কাছে তুলে ধরেছেন।