যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• গ্রেপ্তার, নির্যাতন, এমনকি হত্যা করলেও ডিসেম্বরে দেশে ফিরবো : শেখ হাসিনা • ভোলায় জমি দখলে বাধা দেওয়ায় মুক্তিযোদ্ধার ভাইয়ের ওপর হামলা ও মারধরের অভিযোগ • বনানীতে শুরু হয়েছে চিত্রশিল্পী রাশিদ খানের একক চিত্রপ্রদর্শনী ‘নদীলিপি : দ্য রিভার স্ক্রিপ্ট’ • মদনে ভার্চুয়ালি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন • রাজধানীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন • ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত • কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাই • ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবারও নির্বাচন করতে আগ্রহী সামিউল হায়দার শফি
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরের সোনামুখী মেলায় রাতভর যাত্রা ও জুয়ার আসর

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ০৩:৩১ এএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় রাত ৮টার মধ্যে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতেও মেলায় গভীর রাত পর্যন্ত যাত্রাপালা, জুয়ার আসর এবং সার্কাসের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ের পরও মেলার বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এসব আয়োজন চলতে থাকায় মেলার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

মেলার এসব কার্যক্রম চললেও উপজেলা প্রশাসন ও থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি অবগত থাকার পরও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এমনকি সংশ্লিষ্টদের সঙ্গে সমঝোতা করেই মেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেছেন। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে, মেলায় পল্লী বিদ্যুতের লাইন থেকে সরাসরি সংযোগ নিয়ে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগও উঠেছে। সংযোগটি বৈধ নিয়মে নেওয়া হয়েছে কি না এবং যথাযথভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, রাত ৮টার মধ্যে মেলার সব কার্যক্রম বন্ধের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যাত্রা, জুয়া ও অশ্লীল নৃত্যের অভিযোগ এবং বিদ্যুৎ সংযোগের বৈধতা নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সচেতন মহলের প্রশ্ন, নির্ধারিত সময়ের পর মেলার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা থাকলে তা বাস্তবায়নে প্রশাসনের কার্যকর ভূমিকা কোথায়?