যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

যমুনা প্রতিদিন ডেস্ক : প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি মাহফুজুল আলম লোটনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

সোমবার রাতে নগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে কাদিরগঞ্জে এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন কর্মী মোটরসাইকেল ও গাড়িতে করে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তাদের বাধা দিতে গেলে স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে অভিযোগ ওঠে।

খবর পেয়ে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা লোটনকে গ্রেপ্তারের দাবি জানান এবং তাকে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, আগের বিস্ফোরক মামলায় লোটনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।