যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

নওগাঁর পত্নীতলায় বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে ডাসকো ফাউন্ডেশনের থ্রাইভ প্রকল্পের আয়োজনে এবং হেকস ইপার-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা।

বিশেষ অতিথি ছিলেন হেকস ইপার বাংলাদেশের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর আ ফ ম রুকুনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল এবং উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন, টেকনিক্যাল অফিসার (অ্যাডভোকেসি) আনোয়ার হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, প্রকল্পের অংশগ্রহণকারী ও প্রকল্পকর্মীরা।

অনুষ্ঠানে প্রকল্পের মনিটরিং অফিসার আলতাফুর রহমান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কার্যক্রম, দাতা ও সহযোগী সংস্থার পরিচিতি এবং বেইজলাইন সার্ভের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন।

পরে উন্মুক্ত আলোচনা, মতামত গ্রহণ ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় প্রকল্পের অংশগ্রহণকারীরা তাঁদের নিজ নিজ কমিউনিটির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। অতিথিরা প্রকল্পের কার্যক্রম আরও কার্যকর ও ফলপ্রসূ করতে প্রয়োজনীয় পরামর্শ দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিফাত আরা ডাসকো ফাউন্ডেশনের কার্যক্রমের স্বচ্ছতা এবং বেইজলাইন সার্ভে ও ফোকাস গ্রুপ ডিসকাশনের (এফজিডি) মাধ্যমে সংগৃহীত তথ্যের প্রশংসা করেন। তিনি প্রকল্পের মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন এবং প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিষয়ে সুপারিশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থ্রাইভ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন।