যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

নোঙর-এর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

আলমগীর কবীর হৃদয়
আলমগীর কবীর হৃদয় জেলা প্রতিনিধি প্রকাশিত: ৯ মে ২০২৬, ১২:১৮ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে ৮ মে শুক্রবার সন্ধ্যায় ঈশ্বরদীতে নোঙর-এর নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নোঙর-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা পাঠ, কবিতা আবৃত্তি ও রবীন্দ্র সাহিত্য আলোচনা অনুষ্ঠিত হয়।

সাহিত্যপ্রেমী, কবি ও সংস্কৃতিকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি হয়ে ওঠে অনুভূতি, চিন্তা ও সৃষ্টিশীলতার এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি, সাংবাদিক ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের “কবি ও কবিতার সংগঠন”-এর সভাপতি কবি ও সাংবাদিক আজিজুর রহমান মুন্না, প্রফেসর আব্দুদ দাইন সরকার, ড. জাহিদুল ইসলাম, কবি, কণ্ঠশিল্পী ও সাংবাদিক এসএম রাজা, সিনিয়র সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহাবুবুল হক দুদু, অধ্যাপক ইসমাইল হোসেন, কবি জাহিদুল ইসলাম, উত্তরণ পাবনার সাধারণ সম্পাদক এটিএম ফজলুর রহমান, সাহিত্য সম্পাদক নীলিমা নীল, সহ-সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, সদস্য ও কণ্ঠশিল্পী কে এম শামসুদ্দিন, দেলোয়ার হোসেন দিলু, কবি যুধিষ্ঠির কর্মকার, কবি ও আবৃত্তিকার স্বপ্না খাতুন, সাথী খানম, হোসেন আলী, কবি ওয়াজেদ বিশ্বাস, কবি শাহনাজ পারভীন, কবি নন্দিনী আরজু, কবি রোকশানা পারভীন, কবি সাইফুল ইসলাম খোকন এবং কবি সালেক শিবলুসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোঙর-এর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হাসানুজ্জামান।

আলোচনা পর্বে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর সাহিত্যকর্ম, মানবতাবাদী দর্শন এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

কবিতা পাঠ, আবৃত্তি ও সাহিত্য আলোচনার মধ্য দিয়ে এক আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে রাত ৯ টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।