যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নভেম্বরের বিকেলে

নুর ই আল সাহাত চৌধুরী : প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পিএম

নভেম্বরের বিকেলে
মোঃ নুর ই আল সাহাত চৌধুরী

এই তো তুমি আবার চলে এলে নভেম্বর,
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝে হালকা শীত নিয়ে।
নভেম্বরের সেই বিকেলে চা-য়ের আড্ডায়,
বন্ধুরা মিলে গল্পের মতো করে।
শিশির ভেজা সকালে চা-য়ের কাপ হাতে—
নভেম্বরের বিকেলে কি আবার হবে দেখা?
আবারও কি হবে ওই রাস্তা দিয়ে হাঁটা?
নভেম্বর মাসেই ধান কাটা হবে সারা,
পড়ে রবে ফসলের মাঠ, আমি একা।
নভেম্বরের কোনো এক বিকেলে কি
আবারও তুমি আসবে ফিরে?
সোনালী ধান ঘরে তোলার আগে…
জানি, সেদিন আর কখনো ফিরবে না,
নভেম্বরের সকালে আর চা-য়ের ধোঁয়া উড়বে না।
নভেম্বরের এই শেষ রোদ্দুরে
মন হারায় অজানার কোনো দূরে।
হলুদ পাতার দীর্ঘশ্বাসে
স্মৃতিরা কেবল ফিরে আসে।
ভোরের কুয়াশা চাদর মুড়ি দিয়ে
তোমারেই যেন খোঁজে একা গিয়ে।
তবু সময় নদীর মতো বয়ে যায়,
ফেলে আসা দিন শুধু হাতছানি দেয়।