যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

তবুও তুমি

তীর্থঙ্কর সুমিত : প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ এএম

তবুও তুমি
তীর্থঙ্কর সুমিত
::::::::::::::::::::::::::

“আমি সেই নারীকে ভালোবাসি যার অতীত আছে”

তবুও তুমি ____

বিষাদে এনেছো ভালোবাসার ছোঁওয়া
তাইতো আজও মেজদিদিরা দরজার এপ্রান্তে বিরহের হাসি মাখে
পরিনীতারা হারিয়ে গিয়েও ফিরে আসে
কিছু কথা বলা যাক সময় এসেছে
শুনছো দেবদাস
মহেশ আজও আছে প্রতিটা ঘরে
তাইতো রামধনু ওঠে সন্ধ্যাকাশে

শ্রীকান্ত আজ …

তবুও তুমি।