যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

জুলহাজুল কবীর
জুলহাজুল কবীর উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ৮ মে ২০২৬, ১০:১১ পিএম

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পল্লীতে বাড়ির উঠানে ধানের কাজ করার সময় বজ্রপাতে সৌরভ হোসেন (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মে) দুপুরে উপজেলার কুশদহ ইউনিয়নের ষষ্ঠীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সৌরভ (১৮) ওই গ্রামের হাসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হঠাৎ বৃষ্টি আরম্ভ হলে ধান ও খড় জড়ানোর কাজের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ী ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।