সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অচেতন অবস্থায় পড়ে ছিল এক যুবক, ঢামেকে মৃত্যু

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোঃ রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, আমরা বিকেলের দিকে খবর পেয়ে
সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে রাহাত নামে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত যুবকটি ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত ছিলেন এবং ওই এলাকায় থাকতো। আমাদের ধারনা অসুস্থতা জনিত কারণে কারণ তার মৃত্যু হয়েছে, তবুও ময়নাতন্ত্রে প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরো জানান, আমরা সিআইডি ক্রাইমসিম ইউনিটকে কে খবর দিয়েছি প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় সনাক্ত করা যাবে বলেও জানান তিনি। মরদেহ ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
