যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

নওগাঁয় ৮০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

মাসুদ রানা
মাসুদ রানা বিশেষ প্রতিনিধি প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পিএম

নওগাঁ জেলা পুলিশের বিশেষ তৎপরতায় গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আইসিটি শাখা ও সাইবার ল্যাবের সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় তারা মোবাইল ফোন ফিরে পাওয়ায় জেলা পুলিশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১০ মাসে নওগাঁ জেলা পুলিশ বিভিন্ন কারণে হারিয়ে যাওয়া মোট ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। ভবিষ্যতেও জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।