যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্য, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ • দৈনিক স্বদেশ বিচিত্রার ১০ম বর্ষে পদার্পণ, খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন • রাজশাহীতে ১৬ বছরের কিশোরী নিখোঁজ • ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসগুলোতে ফিরবে সন্ত্রাসী কর্মকাণ্ড : সালাউদ্দিন আম্মার • পত্নীতলায় যুব দিবস পালন, ৬ যুবক-যুবতী পেলেন ৭ লাখ টাকার ঋণের চেক • প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে দেশসেরার স্বীকৃতি, ধাদাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনন্য গল্প • আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না : গণঅধিকার পরিষদ নেতা ফারুক • রাজশাহীতে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
লিঙ্ক কপি হয়েছে!

নওগাঁয় বিশ্বকবির ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন

জাহিদ হাসান, নওগাঁ : প্রকাশিত: ৮ মে ২০২৬, ০২:২৬ পিএম

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে।

রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

জন্মবার্ষিকী উপলক্ষে রবীন্দ্র কাচারি বাড়ি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছে। পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সূচনা বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী), উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার লোকজ সাংস্কৃতিক দল ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা অংশ নেন।

সরকারিভাবে দিনব্যাপী আয়োজন করা হলেও স্থানীয়ভাবে আরও কয়েকদিন এ উৎসব চলবে। এসময় পতিসর কাচারি বাড়ি কবিগুরুর ভক্তদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে পতিসরে বসেছে গ্রামীণ মেলা। দিনটিকে ঘিরে স্থানীয়দের বাড়িতে বাড়িতে উৎসবের আমেজও দেখা যায়।

উল্লেখ্য, জেলার আত্রাই উপজেলার নাগর নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে নিভৃত পল্লী পতিসর কাচারি বাড়ি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি প্রাপ্ত হয়ে প্রথম পতিসরে আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। এরপর ১৯৩৭ সাল পর্যন্ত তিনি নাগর নদ দিয়ে বজরায় চড়ে নিয়মিত এই কুঠিবাড়িতে আসতেন। সবশেষ তিনি এখানে আসেন ১৯৩৭ সালের ২৭ জুলাই। পতিসরে বসেই তিনি রচনা করেছেন অসংখ্য কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস।

কবিগুরুর বিখ্যাত কবিতা ‘আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে’, ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’, ‘দুই বিঘা জমি’ এবং উপন্যাস ‘গোরা’সহ বহু সাহিত্যকর্মের সৃষ্টির সঙ্গে পতিসরের স্মৃতি জড়িয়ে রয়েছে।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন গোলাম সাকলাইন ও সিঁথি সাহা।