যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শনে প্রশাসক রিটন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৩ পিএম

রাজশাহী নগরীর কাজীহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণাধীন কাজ ঘুরে দেখেন। এ সময় নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন।

পরে তিনি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মইন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ।

এ ছাড়া কাজীহাটা নতুন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ সাদিকুল ইসলাম (বাবলু), মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, মোঃ আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল হোসেনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় মসজিদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব শরিফুল রহমান, ডা. হাবিবুল্লাহ সরকার ও রবিউল আলম উপস্থিত ছিলেন।