যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ভালোবাসার ফেরিওয়ালা

সাহিত্য প্রতিদিন ডেস্ক :: প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১০:২২ পিএম

ভালোবাসার ফেরিওয়ালা
নুর ই আল সাহাত চৌধুরী

আমি এক যাযাবর ফেরিওয়ালা,
আমি শুধু বিকাই ভালোবাসা;
কেউ কি নেবেন আমার এই প্রেম?
বিনিময়ে নেই কোনো বড় আশা।

আমার ঝোলায় কেবল মায়া জমা,
সবাইকে শুধু বিলিয়ে দিতে চাই;
কেউ কি নেবেন আমার এই ভালোবাসা?
বিনিময়ে শুধু একটু আশ্রয় চাই।

এই ধরণীতে আপন ভিটে নেই কোনো,
ঘুরে ঘুরি শুধু ভালোবাসা বেচতে;
কেউ কি হবেন আমার প্রিয় মা-বাবা?
আমি চাই আপনাদের সন্তান হয়ে বাঁচতে।

আমি এক চিরচেনা ভালোবাসার ফেরিওয়ালা,
এসেছি আজ অনুরাগের পসরা সাজিয়ে;
কেউ কি নেবেন এই অমূল্য রতন?
যাবো আমি একটু সুখের পরশ নিয়ে।

মায়েদের বলছি, নেবেন কি এই মমতা?
আমি যে আপনাদেরই ঘরের ফেরিওয়ালা;
একটুখানি ঠাঁই দিন আপনাদের আঁচলে,
ঘুচে যাক আমার এই একাকীত্বের জ্বালা।