যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম

চিকিৎসা সেবায় কর্মকর্তা/কর্মচারী-দের বিশেষ সুবিধা গ্রহণের অংশ হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং ইবনে সিনা ট্রাস্ট এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবনে সিনা ট্রাস্ট এর এ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ও ডেপুটি হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোঃ আতাউর রহমান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এন্ড মেইনটেন্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক আবুল হাসনাত মোঃ নাজমুল কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

উক্ত সমঝোতা স্মারক (MOU) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদ এর চেয়ারম্যান প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান ও মহাব্যবস্থাপক (প্রশাসন) তাজ উদ্‌দীন আহম্‌মদ এবং ইবনে সিনা ট্রাস্ট এর ডেপুটি ম্যানেজার (ব্রাঞ্চ ইনচার্জ) মোঃ মোস্তাফিজুর রহমান (আশু), জোনাল ইনচার্জ মাহবুব আলম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

সমঝোতা স্মারক (MOU) মোতাবেক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শীর্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কর্মকর্তা/কর্মচারী ও তাঁদের নির্ভরশীলগণ (বাবা/মা, স্বামী/স্ত্রী, সন্তান) এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার-এর সকল শাখায় চিকিৎসা সেবায় বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।