যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম হিরার সুস্থ্যতা কামনায় সারিয়াকান্দিতে দোয়া মাহফিল

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার : সারিয়াকান্দি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. শরিফুল ইসলাম হিরার সুস্থ্যতা কামনায় সারিয়াকান্দিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) পৌর বিএনপির উদ্যোগে মাগরিব নামাজের পর জামিয়া ছিদ্দিকিয়া হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২.৪৫ মিনিটে ঢাকা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে তাঁর হৃদযন্ত্রে রিং পরানো হয়েছে। এ উপলক্ষে মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে তাঁর দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি সাহাদাৎ হোসেন সনি, সহ-সভাপতি ইউনুস আলী মন্ডল, আমিনুল ইসলাম পিন্টু, আব্দুল মান্নান, মোজাফ্ফর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পলাশ, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মোস্তফা মামুন, মৎস্যজীবি দল সভাপতি কাঞ্চন, সাধারণ সম্পাদক ঘেরু, পৌর তাতী দলের সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং মুসল্লিগণ উপস্থিত ছিলেন।