যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গলাচিপায় মা ইলিশ ধরার দায়ে ৩ জনের কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপা : প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৫ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে মা ইলিশ ধরার দায়ে চারজনকে আটক করা হয়েছে। পরে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরজন শিশু হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

‎আটক ব্যক্তিরা হলেন—গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের নিজ হাওলা গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে মোঃ বাহাদুর হোসাইন (৩০), মোঃ মতি খলিফার ছেলে মোঃ আলাউদ্দিন (৩২) এবং ইসাহাক হাওলাদারের ছেলে মোঃসোহাগ (৩২)। তাঁদের মায়েদের নাম যথাক্রমে কোহিনূর বেগম, আলেয়া বেগম ও রহিমা বেগম।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুড়াগৌরাঙ্গ নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে অবৈধভাবে মা ইলিশ ধরার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তিনজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আটক অপরজন শিশু হওয়ায় তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

‎মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নির্ধারিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।