যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

গুলিস্তানে ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

রাজধানীর পল্টন মডেল থানাধীন গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের আনুমানিক (৪০) মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, ভোর আনুমানিক ৬.৩০ মিনিটের দিকে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরবর্তীতে সার্জেন্ট আহাদ বক্স পুলিশ ফাঁড়ির টহল পুলিশের সদস্যরা আমাদেরকে খবর দেন। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে ঐ ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে এখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ৮ টা ১০ মিনিটের দিকে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি অসুস্থতা জনিত কারণেই তার মৃত্যু হয়েছে তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে। এছাড়া সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।