যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাজিপুরে ঢাকনাবিহীন বালুবাহী ট্রাককে ২০ হাজার টাকা জরিমানা

জহুরুল ইসলাম, কাজীপুর : প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ এএম

সিরাজগঞ্জের কাজিপুরে ঢাকনাবিহীন বালুবাহী ট্রাক চালানোর দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের কারণে এক ট্রাক চালককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) রাত ৭টা ৫০ মিনিটে উপজেলা পরিষদের মার্কেটের সামনে মেঘাই-সিরাজগঞ্জ সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহনাজ পারভীন।

অভিযানে ঢাকনাবিহীনভাবে বালু বহনের দায়ে ট্রাক চালক মো. সোহেল রানা (২১), পিতা-আনোয়ার হোসেন, সাং- পশ্চিম লক্ষীকোলা, চান্দাইকোনা, রায়গঞ্জকে ২০/-(বিশ হাজার) টাকা অর্থদণ্ড দেওয়া হয়।