নাটোরে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বনবেল ঘড়িয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), রাজশাহী।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (০৬ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিপিসি-২, নাটোর ক্যাম্প এবং সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে তেবাড়িয়া ইউনিয়নের বনবেল ঘড়িয়া এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত আসামী হলেন, মোঃ রেজাউল করিম, পিতা মোঃ সিরাজ, সাং সাহাপুর,থানা ঈশ্বরদী, জেলা পাবনা। এ সময় তার কাছ থেকে আনুমানিক ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১টি মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। তিনি স্থানীয়ভাবে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৫ আরও জানায়, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
