যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি নেতা লন্ডন বিলাস’র শুভেচ্ছা বার্তা

মাসুদ রানা
মাসুদ রানা উপজেলা প্রতিনিধি প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোংলা উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা বিলাস হালদার।

সার্বজনীন শ্রী শ্রী শারদ উৎসব উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বার্তায় তিনি এই সম্প্রীতি ও মৈত্রীর আহ্বান জানান।

এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের স্থায়ী বাসিন্দা প্রবাসী বিএনপির নেতা বিলাস হালদার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং প্রতিটি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় অত্যন্ত কঠোর ও সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।”

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ জনগণ ও পূজামণ্ডপ কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বার্তায় তিনি আরও উল্লেখ করেন যে, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী এবং বিএনপি নেতা শেখ ফরিদুল ইসলামও দুর্গাপূজা উপলক্ষে সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা প্রদান করেছেন তিনি।

বিলাস হালদার বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, “পূজা চলাকালীন যেকোনো স্থানে কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা বিশৃঙ্খলা চোখে পড়লে, তা তাৎক্ষণিকভাবে আমাকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইনবক্সে মেসেজ করে জানান।”

এ ধরনের কোনো বার্তা পাওয়ার সাথে সাথেই তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সর্বজনীন সুনাম অর্জন করা এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, দল-মত নির্বিশেষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির মধ্য দিয়েই এবার মোংলা উপজেলায় শারদীয় দুর্গোৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপিত হবে।

জন্মসুত্রে বিলাস হালদার (লন্ডন বিলাস) খুলনা জেলার রূপসা উপজেলার সন্তান। রূপসা ও তার আশেপাশের মাটির সাথে গভীরভাবে শেকড়যুক্ত এই মানুষটির শৈশব ও কৈশোরের অনেক সোনালী বছর কেটেছে মোংলা উপজেলার শান্ত ও স্নিগ্ধ পৌর শহরের শেহলাবুনিয়া গ্রামে.