যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: শ্যামল মাহমুদ

মোঃ পাভেল মিয়া
মোঃ পাভেল মিয়া স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে বড়ইকান্দি বিজয় তরুণ স্পোটিং ক্লাবের উদ্যোগে ফুটবল খেলার উদ্বোধন করেছেন সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে মথুরপাড়া কাজী বছির উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি খেলার উদ্বোধন করেন।

ফুটবল খেলার আয়োজক সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি শ্যামল মাহমুদ বলেন, ‘খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতা বাড়ায় না, বরং মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। একটি মাদকমুক্ত ও সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। প্রতিটি ইউনিয়নে একটি করে মাঠ সংরক্ষণের মাধ্যমে খেলাধুলার সুযোগ তৈরি করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের কার্যক্রমও চলমান রয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কর্ণিবাড়ী দ্বিমুখী ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহকারী অধ্যাপক (বাংলা বিভাগ) মোঃ জান্নাতুল ফেরদাউস।

এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম,সহ-সভাপতি সামাদ সোনা, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান সোনা, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সহ দপ্তর সম্পাদক জুলফিকার আলী রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

খেলায় জোড়গোছা স্পোর্টিং ক্লাব বনাম বড়ইকান্দি বিজয় তরুণ স্পোর্টিং ক্লাব দুটি দল মুখোমুখি হয়। খেলাটি ড্র হওয়ায় ট্রাইবেকারে জোড়গোছা বিজয়ী হয়েছে। খেলায় ম্যান অব দ্য ম্যাচকে পুরস্কার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।