সারিয়াকান্দিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার:বগুড়ার সারিয়াকান্দিতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি শোভাযাত্রা শ্রী শ্রী যুগর কিশোর সার্বজনীন মন্দির থেকে বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান,পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফুল ইসলাম হিরা, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল।
এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী যুগর কিশোর সার্বজনীন মন্দিরের সভাপতি সুনীল কুমার প্রামানিক, সাধারণ সম্পাদক সাধন কুমার চাকী, যুগ্ন সাধারণ সম্পাদক সমীর কুমার প্রামানিক শিবলু,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমিটির সারিয়াকান্দি উপজেলা সভাপতি প্রভাত চন্দ্র সাহা,সাধারণ সম্পাদক নিরাঞ্জন কুমার সরকার প্রমুখ।
