যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে ঐতিহাসিক সামার ট্রিপ সুসম্পন্ন

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ পিএম

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে ঐতিহাসিক সামার ট্রিপ সুসম্পন্ন

সাড়ে তিন শতাধিক প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, দেশ থেকে অতিথি হিসেবে যোগ দিলেন এমপি মুফতি আবুল হাসান

গত ৯ আগস্ট যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীদের সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের উদ্যোগে এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক সামার ট্রিপ অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। লন্ডনের অদূরে রাম্সগেইট সমুদ্র সৈকতকেন্দ্রিক এ শিক্ষা সফর ও আনন্দভ্রমণে সাড়ে তিন শতাধিক প্রবাসী জকিগঞ্জবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

প্রকৃতির মনোরম পরিবেশে অনুষ্ঠিত এ দিনব্যাপী আয়োজনে ছিল সুস্বাদু খাবার ও স্ন্যাকস, ইসলামী নাশীদ, খেলাধুলা, শিশু-কিশোরদের জন্য বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম এবং দিকনির্দেশনামূলক ধর্মীয় আলোচনা। সব মিলিয়ে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের এ আয়োজন অংশগ্রহণকারীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।

এবারের সামার ট্রিপের প্রধান আকর্ষণ ছিলেন জকিগঞ্জ- নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান। তিনি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগদান করেন। 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি ও ক্রয়ডন কাউন্সিলের সাবেক মেয়র শেরওয়ান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী মিডিয়া ভাষ্যকার ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা মুফতি আব্দুল মুনতাকিম। তিনি আনন্দ ভ্রমণ যাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন ছাড়াও, যাওয়া- আসার পথে সুললিত কন্ঠে নাশীদ ও নাতে রাসূল সম্বলিত শের শুনিয়ে পুরো প্রোগ্রাম কেই প্রাণবন্ত করে তোলেন। এ আনন্দ ভ্রমণ কে সর্বাত্মক সফল করে তুলতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের জেনারেল সেক্রেটারি জনাব আবুল হুসেইনের আন্তরিকতা পূর্ণ চেষ্টা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রশংসায় সবাই পঞ্চমুখ ছিলেন। এছাড়া ও এসোসিয়েশনের সহ সভাপতি জনাব জয়নুল আবেদীন, মাওলানা হাফেজ এনামুল হক, মাওলানা মুফতি আবদুর রাজ্জাক ও সহ-সভাপতি শায়খ কাজী আবদুর রহমান, জনাব আখতারুজ্জামান, সংগঠনের কোষাধ্যক্ষ কাজী মাওলানা এমদাদ, এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ, প্রমূখ । 

 

আনন্দ ভ্রমণে বিশেষ অতিথি হিসাবে সর্বজনাব সাবেক স্পিকার ও কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া, বাংলাদেশ থেকে আগত খেলাফত মজলিস নেতা মুনতাসির আলী, ইউকে খেলাফত মজলিসের দায়িত্বশীল মাওলানা সাদিকুর রহমান, রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদের ইমাম শায়খ কাজী লুৎফুর রহমান,মাওলানা আনিসুর রহমান, সাংবাদিক এম এ জামান- সহ অসংখ্য সুধীজনের উপস্থিতি ছিল বিশেষ ভাবে উল্লেখযোগ্য। আনন্দ ভ্রমণের মাধ্যমে নীল আকাশের বিশালতা, সমুদ্রের উত্তাল তরঙ্গ, সবুজের সমারোহ, সোনালী ফসলের সৌন্দর্য এবং পুষ্পিত বসন্তের ছন্দ গাঁথা সবকিছুই উপভোগ করেছেন যাত্রীগণ।