যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

অসুস্থ যুবদল নেতা ঠান্ডুকে দেখতে হাসপাতালে এমপি কাজী রফিকুল ইসলাম

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ২০ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবু হান্নান ঠান্ডু সেপটিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ খবরে তাকে দেখতে ছুটে গেলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।

সোমবার (২০ জুলাই) টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ আবু হান্নান ঠান্ডুকে দেখতে যান এমপি কাজী রফিকুল ইসলাম। এ সময় তিনি ঠান্ডুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাড. হুমায়ুন কবির, সোনাতলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন, সারিয়াকান্দি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মহিদুল ইসলাম মুন্সী,সিনিয়র যুগ্ন আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি,উপজেলা যুবদলের অন্যতম নেতা জোসনাসহ নেতৃবৃন্দ।