সিরাজগঞ্জে ‘মাটির মা ফাউন্ডেশন’র আহ্বায়ক কমিটি গঠন, ২৩ জুলাই পূর্ণাঙ্গ কমিটি

শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও মানবিক কাজে নিবেদিত সংগঠন ‘মাটির মা ফাউন্ডেশন’ এর সিরাজগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
রোববার সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা কবি বাদল চৌধুরী ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি মতিয়ারা মুক্তা ৩ দিনের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন, আহ্বায়ক মোমিন ফয়সাল, সদস্য সচিব মোঃ ছানোয়ার হোসেন সদস্য, সমাপ্তি খান চৌধুরী, ইকবাল মাহমুদ আকরাম, হাদিউল হৃদয়, আব্দুল হাকিম মানিক ও মোঃ চান মিয়া
নতুন দায়িত্ব পেয়ে আহ্বায়ক মোমিন ফয়সাল বলেন, “সিরাজগঞ্জে সাহিত্য-সংস্কৃতি ও মানবিক কাজকে আরও বেগবান করতে আমরা কাজ করব। আগামী ৩ দিনের মধ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।”
আহ্বায়ক কমিটির নেতৃত্বে আগামী (২৩) জুলাই বুধবার সকাল ১১টায় সিরাজগঞ্জ শহরের এস এস রোডের WF ফাস্টফুড এন্ড চাইনিজ এ ‘বর্ষার কবিতা পাঠের আসর’ ও সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, স্থানীয় কবি-সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন।
সংগঠনের সদস্য সচিব মোঃ ছানোয়ার হোসেন জানান, “মানুষের পাশে দাঁড়ানো, সাহিত্য চর্চা ও তরুণদের সংস্কৃতিমুখী করাই আমাদের মূল লক্ষ্য। সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করছি।”
‘মাটির মা ফাউন্ডেশন’ একটি অরাজনৈতিক, অলাভজনক শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মানবিক সংগঠন। দেশের বিভিন্ন জেলায় শাখা কমিটির মাধ্যমে তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বই বিতরণ, কবিতা পাঠ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
