যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

সারাদেশে ‘নজরুল বর্ষ ২০২৬–২৭’ উদ্বোধন; পাবনায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা

আলমগীর কবীর হৃদয়
আলমগীর কবীর হৃদয় জেলা প্রতিনিধি প্রকাশিত: ৩ জুলাই ২০২৬, ১২:০৩ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সারাদেশে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ) সকালে বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি উপভোগ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান-এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার ছুফি উল্লাহ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

এছাড়াও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহুরুল ইসলাম, উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয়, জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা, জুলাই যোদ্ধা, কবি, কণ্ঠশিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীরা।

উল্লেখ্য, তিন দিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’ উদ্বোধনী কর্মসূচির মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর লোগো এবং স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সভাপতিত্বে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর তথ্য, সম্প্রচার ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা।অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নজরুল গবেষক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, শিল্পী এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জাতীয় কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও বিদ্রোহের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে বছরব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।