যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

কাকনহাটে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ০৬:৪৫ এএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভায় ৫৯ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

​শনিবার (২৭ জুন) দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​নতুন এই আহ্বায়ক কমিটিতে আব্দুল গনিকে আহ্বায়ক এবং জহুরুল ইসলামকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী ছয় মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই কমিটিকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।