যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

বগুড়া মহানগর বিএনপির কমিটি গঠন: হিরু সভাপতি, মনি সম্পাদক

যমুনা প্রতিদিন ডেস্ক প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১২:১৯ পিএম

পাভেল মিয়া, স্টাফ রিপোর্টার: অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি, মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করে বগুড়া মহানগর বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১০ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটি অন্য তিন সদস্য হলেন- সিনিয়র সহ-সভাপতি মো: মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহমুদুল হাসান তুহিন এবং মো: সোলাইমান আলীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। খুব দ্রুত বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।