যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

পটুয়াখালীতে ১০টি বেহুন্দিজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মেহেদী হাসান বাচ্চু
মেহেদী হাসান বাচ্চু জেলা প্রতিনিধি প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৯:৩১ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার নির্দেশনায় মৎস্য অধিদপ্তরের অভিযানে ১০টি বেহুন্দিজাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

১৯ মে মঙ্গলবার দুপুরে জাটকা সংরক্ষণ বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরের নির্দেশনায় এই অভিযান পরিচালনা হয়।

এ সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন মোঃ রাসেল মুন্সী মির্জাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় আটককৃত দুই জনকে ভ্রাম্যমান মোবাইল কোর্টে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত ১০টি বেহুন্দি জাল ও ৫ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

মৎস্য অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, তপন মজুমদার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পটুয়াখালী, মু. মাহফুজুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জাগঞ্জ, নৌ-পুলিশ সদর এবং মির্জাগঞ্জ থানার পুলিশ সদস্যবৃন্দ।