যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ডাংঙ্গা ইউনিয়নবাসীকে ঈদুল আযহার অগ্ৰীম ঈদ শুভেচ্ছা জানালেন শফিকুল ইসলাম স্বপন

মুক্তাদির হোসেন , স্টাফ রিপোর্টার : প্রকাশিত: ১৯ মে ২০২৬, ০৬:০৬ পিএম

নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাংঙ্গা ইউনিয়ন এলাকার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার অগ্ৰীম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

আসন্ন ডাংঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী তরুণ সমাজ সেবক পলাশ উপজেলা বিএনপির সহ সভাপতি ,মো: শফিকুল ইসলাম স্বপন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের শিক্ষা দেয় সহমর্মিতা,সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের। এই ঈদ হোক মানবিক সমাজ গঠনের এক অনন্য উপলক্ষ। আসুন আমরা সবাই মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করি এবং দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়াই।

তিনি বলেন, ঈদ মানে কেবল উৎসব নয়,ঈদ মানে আত্মশুদ্ধি ও আত্মত্যাগের শিক্ষা গ্রহণ। পবিত্র ঈদুল আযহা আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে এই আত্মত্যাগের আদর্শ বাস্তবায়ন করলেই আমরা গড়তে পারি একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ।

তিনি আরও আশা ব্যক্ত করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ,শান্তি ও সমৃদ্ধি।

পরিশেষে তরুণ সমাজ সেবক চেয়ারম্যান পদ প্রার্থী হাজ্বী শফিকুল ইসলাম (স্বপন) বলেন, ডাংঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আবারও আমার পক্ষ থেকে ঈদ মোবারক।