রাজশাহীতে র্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা কলেজ এলাকা থেকে ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে নিয়োজিত বিশেষ বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫), রাজশাহী।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-২ নাটোর এবং সদর কোম্পানি রাজশাহীর যৌথ আভিযানিক দল রবিবার (১৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ডাকাতি মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জয় (২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জয় রাজশাহী জেলার কাটাখালী থানার গুয়াবাসিনা (পাক ইসলামপুর, নওদাপাড়া পশ্চিমপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ হাতেম আলী এবং মাতার নাম মোছাঃ বেলী।
র্যাব সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই থানার এক ডাকাতি মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী মোঃ শওকত হোসেনের নিকট থেকে একটি মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে নওগাঁ জেলার আত্রাই থানার মামলা নং-১২, তারিখ-২৬/০৩/২০২৬, জিআর-৩১/২০২৬ (আত্রাই), ধারা-৩৯৪, পেনাল কোড ১৮৬০ মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।
