যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• সারিয়াকান্দি উপজেলা জামায়াতের কমিটি গঠন:আমীর ইকবাল হোসেন ও সেক্রেটারি আরিফুল ইসলাম • মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার • আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন • মোংলায় ২ কোটি ১১ লাখ টাকা অর্থ আত্মসাৎ ও হুমকির অভিযোগে আদালতে শরণাপন্ন ভুক্তভোগী • নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ • নন্দীগ্রামে রাতের আঁধারে বিদ্যালয়ের মাঠের গোলবার সরানো নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে শান্ত • আওয়ামী লীগের আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল • সিংড়ায় নিরাপদ সড়ক চাইয়ের নবগঠিত কমিটির সঙ্গে এসিল্যান্ডের শুভেচ্ছা বিনিময়
লিঙ্ক কপি হয়েছে!

সিংড়ায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

শফিকুল ইসলাম রিপন,সিংড়া : প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম

নাটোরের সিংড়ায় চলতি আমন মৌসুমে সরকারি ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় সিংড়া সরকারি খাদ্যগুদাম চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুলসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি ধান ৩৫ টাকা এবং সিদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হবে। কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের সরকারি খাদ্য মজুত সমৃদ্ধ করার লক্ষ্যে এ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।