যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

চৌহালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল

চৌহালী উপজেলা প্রতিনিধি : প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ ও নাশকতার প্রতিবাদে সিরাজগঞ্জের চৌহালীতে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির আয়োজিত এ কর্মসূচিতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের নির্দেশনায় আয়োজিত মটর সাইকেল শোডাউনের অংশগ্রহণ করেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও ওলামাদল  সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নাশকতার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে কোনোভাবেই জনজীবন বিপর্যস্ত করতে দেওয়া যাবে না। চৌহালীর শান্তিপূর্ণ পরিবেশ ও মানুষের নিরাপত্তা রক্ষায় সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে।

এ সময় বক্তব্যে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ। কিন্তু রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। এসব কর্মকাণ্ডে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা বলেন, চৌহালীর মানুষ শান্তি ও নিরাপত্তার পক্ষে। কোনো অপশক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। একই সঙ্গে উসকানিমূলক কর্মকাণ্ড এড়িয়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

মটর সাইকেল শোডাউন এবং মিছিলের মধ্য দিয়ে চৌহালীতে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও রাজনৈতিক নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান জানান দেন অংশগ্রহণকারীরা। এলাকার শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচি শেষ করেন তারা।

এছাড়াও উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলামের সঞ্চালনায় ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: জাহিদ মোল্লার সভাপতিত্বে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আনোয়ার হোসেন ভিপি, সহ সভাপতি আরিফ সরকার, সহ সভাপতি বকুল সিকদার, যুগ্ম সম্পাদক শামীম মাহমুদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন জাবিউল্লাহ, ওলামাদলের সভাপতি হজরত আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব,খাষকাউলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাদের মোল্লা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলামীন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার, জাসাসের সভাপতি রিপন মিয়া, ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেরাজুল ইসলাম ও জাসাসের সাধারণ সম্পাদক মাসুদ সিকদার প্রমুখ।