যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

ঢামেক হাসপাতাল সংলগ্ন হোটেলের সামনের ফুটপাত থেকে নারীর মরদেহ উদ্ধার

নাহিন খান, ঢাকা : প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন জরুরি বিভাগের পাশের আনাস হোটেলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে জরুরি বিভাগের পাশে অবস্থিত ‘আনাস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর সামনের ফুটপাত থেকে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আব্দুল খালেক জানান, আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পৌনে ৪ টার দিকে আনাস হোটেলের সামনের ফুটপাত থেকে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে এখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল ৪ টার দিকে মৃত বলে ঘোষণা করেন।

এসআই আব্দুল খালেক আরও জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, এই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং তিনি এই এলাকাতেই বসবাস ও রাত্রিযাপন করতেন। প্রাথমিকভাবে আমাদের ধারনা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

নিহতের নাম-পরিচয় শনাক্তের বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, “আমরা সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।