যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
শিরোনাম
লিঙ্ক কপি হয়েছে!

মান্দায় একই দাবিতে ভিন্ন মঞ্চ : দুই স্থানে বিএনপির দুই পক্ষের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তথাকথিত দেশবিরোধী লকডাউন, গভীর ষড়যন্ত্র এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির পৃথক দুটি স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা ফেরিঘাটের কর্মসূচিতে)

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) উপজেলার প্রসাদপুর বাজার ও রাজশাহী-নওগাঁ মহাসড়কের ফেরিঘাটে বিএনপির পৃথকদুটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকার বিশেষ আহ্বান জানানো হয়েছে।

​১৮ নভেম্বর মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শফিকুল ইসলাম বাবুল চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান স্থিতিশীলতা বিনষ্ট করা এবং সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে পতিত স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির দোসররা নানাভাবে অপতৎপরতা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়নের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। তিনি নেতাকর্মীদের সকাল ১০টায় ফেরিঘাট গোলচত্বরে কর্মসূচি পালনের জন্য আহ্বান জানান।

(উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতির মকলেছুর রহমান মকেসহ দলীয় নেতাকর্মীরা প্রসাদপুর বাজারের কর্মসূচিতে)

 

 

অপরদিকে বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে তার ফেসবুক পোস্টে লেখেন ১৯ নভেম্বর মান্দা আসনের বিএনপির সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপুর নেতৃত্বে সকাল ১০টায় প্রসাদপুর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমাবেত হওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে বিএনপির ও সহযোগী সংগঠনের এক অংশ উপজেলার প্রসাদপুর বাজারে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা ও কর্মী জানান, একই দিনে পৃথক পৃথক স্হানে কর্মসূচির পালন করায় কোনদিকে যাবো সিদ্ধান্ত নিতে পারছিনা আমরা। তাই আমরা কারো কর্মসূচিতে যাইনি। এমন পরিস্থিতির কারণে বিএনপির সাধারণ কর্মী সমর্থকরা চরম বেকায়দায় পড়েছে।