যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ • দেশে ৪০ শতাংশ লোক আওয়ামী লীগ করে : রুমিন ফারহানা • শ্যামপুরে তালাবদ্ধ ঘর থেকে অটো রিকশাচালকের মরদেহ উদ্ধার • রাজশাহীতে মা আরিফুল কুরআন একাডেমির সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত • চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান • চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে এস্কাফ সিরাপ ও নগদ টাকাসহ গ্রেফতার ৩ • পাইকগাছায় সরকারি সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন জনগোষ্টির ভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ • ‘তোর মেয়েরে মাইরা ফেলতেছি’—স্বামীকে ভয়েস মেসেজ পাঠিয়ে সন্তানকে হত্যা
লিঙ্ক কপি হয়েছে!

পাইকগাছায় সরকারি সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন জনগোষ্টির ভোগান্তি নিরসনে গণতান্ত্রিক সংলাপ

ফসিয়ার রহমান :: প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

ফসিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি :

জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনপদকে আরও স্থিতিস্থাপক ও জনবান্ধব করে তুলতে পাইকগাছায় ‘নাগরিক সেবা প্রাপ্তি, সেবার মান উন্নয়ন এবং জনগণের ভোগান্তি লাঘবে উপজেলা গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ- বাংলাদেশ এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের আয়োজনে এনভায়রনমেন্টাল হিউম্যান রাইটস ফর জাস্ট ট্রানজিশন: স্টেংদেনিং সিএসও’জ টু ট্রান্সফর্ম ক্লাইমেট হটস্পট ইনটু রেজিলিয়েন্ট কমিউনিটিজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় সংলাপ অনুস্টিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারি কলেজের প্রভাষক সুস্মিতা সরকার, প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট এফএমএ রাজ্জাক, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান।

বারসিক এনগেজ প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউলিয়া।

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়াদ্দার, ফিল্ড ফ্যাসিলিটেটর দীপ্তি রানী মন্ডল, সিএসও’র সভা প্রধান আফরোজ বেগম ছন্দা সুলতানা মিন্টু অধিকারী, শরিফুল ইসলামসহ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, সিএসও প্রতিনিধি, নারীনেত্রী এবং বারসিকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণমূলক আলোচনা, অভিজ্ঞতা অনুসন্ধান ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে বক্তারা বেশ কিছু সুনির্দিষ্ট করণীয় ও সুপারিশমালা নির্ধারণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর থেকে নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের অভিজ্ঞতা, বিদ্যমান সমস্যা, প্রতিবন্ধকতা এবং তা উত্তরণের উপায় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। বিশেষ করে নারী, দরিদ্র, প্রান্তিক ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি সহজীকরণ এবং সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পাইকগাছার মতো উপকূলীয় অঞ্চলে পরিবেশগত অবক্ষয় ও নানা ধরনের মানবঝুঁকি তৈরি হচ্ছে। এসব জনপদে রূপান্তর করতে স্থানীয় সিএসও (নাগরিক সমাজ সংগঠন) এবং সাধারণ জনগণকে একত্রিত হয়ে কাজ করতে হবে। সরকারি দপ্তরগুলোর সাথে জনগণের নিয়মিত সংলাপ ও যোগাযোগের মাধ্যমেই কেবল সেবাপ্রাপ্তি সহজ ও হয়রানিমুক্ত করা সম্ভব।

পাইকগাছা উপজেলা সমাজসেবা অফিসার অনাথ কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন, “সরকার প্রান্তিক, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন ধরনের ভাতা ও সহায়তা প্রদান করে আসছে। কিন্তু সচেতনতার অভাব ও সঠিক তথ্য না জানার কারণে অনেক সময় প্রকৃত মানুষেরা সঠিক সময়ে সেবা পেতে ভোগান্তির শিকার হন। আজকের এই গণতান্ত্রিক সংলাপের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি তাদের সমস্যার কথা তুলে ধরতে পেরেছেন, যা আমাদের সেবা প্রদানে আরও দায়িত্বশীল করবে। সমাজসেবা অফিস সবসময় সাধারণ মানুষের দোরগোড়ায় হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”

পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে উপকূলীয় অঞ্চলে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিবার ও সমাজের মূল চালিকাশক্তি হওয়া সত্ত্বেও নারীরা প্রায়ই তাদের ন্যায্য নাগরিক সেবা থেকে পিছিয়ে থাকেন। নারী ও শিশুদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের অধিকার সুরক্ষায় সরকারি সহায়তা কার্যক্রম আরও গতিশীল করা হচ্ছে। এই ধরনের সংলাপ প্রশাসন এবং জনগণের মধ্যকার দূরত্ব কমিয়ে আস্থার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।