যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• খাষকাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন যুবনেতা হাবিব • ​চৌহালীতে সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ • নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার গ্রেফতার • রাজশাহীতে বিকাশের ডিস্ট্রিবিউটরের ১৩ লাখ টাকা নিয়ে দুই ভাই উধাও • ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’র রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল • বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড • বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক : চাঁদা দাবির অভিযোগ; তদন্তে কৃষি কর্মকর্তার পদক্ষেপ • চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয়
লিঙ্ক কপি হয়েছে!

​চৌহালীতে সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকি ও রাজস্ব ফাঁকির চেষ্টার অভিযোগে ১৭ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

উক্ত সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সত্যের অপলাপ মাত্র। সংশ্লিষ্ট বিষয়টির প্রকৃত সত্য তুলে ধরে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

​প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর হেবা দলিল সম্পাদন ও রাজস্ব ফাঁকির যে চেষ্টার কথা বলা হয়েছে, তা আইনসম্মত প্রক্রিয়ার মধ্যেই ছিল। ভুয়া বা মিথ্যা তথ্য দিয়ে দলিল নিবন্ধনের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া, রাজনৈতিক দলের পরিচয়ে সাব-রেজিস্ট্রারকে হুমকি দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। স্থানীয় কোনো রাজনৈতিক নেতা বা দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের কোনো হুমকি বা চাপ প্রয়োগ করেননি। মূলত একটি স্বার্থান্বেষী মহলের ভুল ব্যাখ্যার কারণে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে।
​প্রকৃতপক্ষে, ওই দিন দাপ্তরিক কিছু ভুল বোঝাবুঝি বা প্রক্রিয়াগত জটিলতার কারণে সাময়িকভাবে ভুল বার্তা ছড়ালেও পরবর্তীতে তা সমাধান করা হয়। এই মিথ্যা ও কাল্পনিক সংবাদের ফলে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের সম্মান ক্ষুণ্ন হয়েছে।
​আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।

​নিবেদক,

মো: শহীদুল ইসলাম শাপলা

চৌহালী (সিরাজগঞ্জ)