যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• খাষকাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন যুবনেতা হাবিব • ​চৌহালীতে সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ • নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার গ্রেফতার • রাজশাহীতে বিকাশের ডিস্ট্রিবিউটরের ১৩ লাখ টাকা নিয়ে দুই ভাই উধাও • ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’র রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল • বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড • বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক : চাঁদা দাবির অভিযোগ; তদন্তে কৃষি কর্মকর্তার পদক্ষেপ • চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয়
লিঙ্ক কপি হয়েছে!

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার গ্রেফতার

রাসেল আহমেদ, মদন (নেত্রকোণা) : প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৪ পিএম

নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) নেত্রকোনা সদর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মদন থানা পুলিশের একটি দল।

গ্রেফতার আবুল বাশার খান এখলাছের (৫৫) বাড়ি নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামে। তিনি মৃত রিয়াজউদ্দিন খানের ছেলে।

রাজনৈতিক জীবনে তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, আবুল বাশার খান এখলাছ মদন থানার মামলা নম্বর-১০, তারিখ ২৪ মে ২০২৫-এর তদন্তে প্রাপ্ত আসামি। ওই মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/৫০৬/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় অভিযোগ রয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটির তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।