যমুনা প্রতিদিন
আমাদের সাথে যুক্ত থাকুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
শিরোনাম
• খাষকাউলিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী’র মনোনয়ন প্রত্যাশী দলীয় ফরম উত্তোলন করলেন যুবনেতা হাবিব • ​চৌহালীতে সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের কর্মবিরতির সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ • নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা আবুল বাশার গ্রেফতার • রাজশাহীতে বিকাশের ডিস্ট্রিবিউটরের ১৩ লাখ টাকা নিয়ে দুই ভাই উধাও • ‘টিম ন্যাশনালিস্ট ভয়েস’র রাজশাহী বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক হলেন বাগমারার কামরুল • বাগমারায় দুই ব্যবসায়ীকে অর্থদন্ড • বড়াইগ্রামে বিধবা নারী ব্যবসায়ীকে ঘিরে বিতর্ক : চাঁদা দাবির অভিযোগ; তদন্তে কৃষি কর্মকর্তার পদক্ষেপ • চৌহালীতে ‘উদ্যোগ’ কর্মসূচি বাস্তবায়নে ব্যাংকার ও তরুণদের সঙ্গে মতবিনিমিয়
লিঙ্ক কপি হয়েছে!

রাজশাহীতে বিকাশের ডিস্ট্রিবিউটরের ১৩ লাখ টাকা নিয়ে দুই ভাই উধাও

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম

রাজশাহী নগরীতে বিকাশের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা নিয়ে আপন দুই ভাই আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন মো. লিমন আলী ও অপূর্ব। তারা নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় অবস্থিত ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’ প্রতিষ্ঠানে ডিস্ট্রিবিউশন সেলস অফিসার (ডিএসও) হিসেবে কর্মরত ছিলেন।

​প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত রোববার সকাল ১০টার দিকে শিরোইল মঠপুকুরের অফিস থেকে মার্কেটিংয়ের কাজের কথা বলে নগদ অর্থ বুঝে নেন ওই দুই ভাই। এর মধ্যে ডিএসও লিমন ৭ লাখ এবং তাঁর ভাই ডিএসও অপূর্ব ৫ লাখ টাকা অফিস থেকে গ্রহণ করেন। এ ছাড়া লিমন তাঁর নির্ধারিত এলাকার কিছু এজেন্টের কাছ থেকে আরও ৫০ হাজার টাকা এবং অপূর্ব আরও ৪৫ হাজার টাকা সংগ্রহ করেন বলে জানা গেছে।

​বেলা ১১টার দিকে তাঁরা অফিস থেকে নিজ নিজ কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বের হন। এরপর থেকেই তাঁদের ব্যবহৃত মুঠোফোন নম্বরগুলো বন্ধ পাওয়া যায় এবং তাঁদের কোনো খোঁজ মিলছে না।

​খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত দুই ভাই নগরীর টিকাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার পর থেকে তাঁরা সেখানেও অনুপস্থিত রয়েছেন।

​এ বিষয়ে ‘এস এস ডিস্ট্রিবিউটিং সেলস অ্যান্ড মার্কেটিং’-এর ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, ‘মার্কেটিংয়ের দায়িত্ব পালনের কথা বলে অফিস এবং মার্কেট থেকে অপূর্ব মোট ৫ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা এবং লিমন মোট ৭ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন। পরে তাঁরা অসৎ উদ্দেশ্যে টাকাগুলো আত্মসাৎ করে আত্মগোপন করেছেন। এতে আমাদের প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।’

​তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।